Monday, May 16, 2011

টঙ্গিবাড়িতে পদ্মা তীর সংরক্ষণ বাঁধে ভাঙন

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে পদ্মার তীর সংরক্ষণ বাঁধের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের চিত্তকড়া গ্রাম থেকে হাসাইল পর্যন্ত নির্মিত পদ্মা নদী তীর সংরক্ষণ বাঁধের বিভিন্ন স্থানে ব্লক সরে গিয়ে এ ভাঙন দেখা দেয়।

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ৩৫

মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩৫ যাত্রী আহত হয়েছে। আজ সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ঢাকাগামী দাউদকান্দি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস বালুয়াকান্দি নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অবস্থান করা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে বাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে বাসে থাকা ৩৫ যাত্রী আহত হয়।

মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরিতে আগুনের ঘটনায় ১৮ মে তদন্ত প্রতিবেদন দাখিল

মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের পদ্মা নদীর হাজরা পয়েন্টে রো রো ফেরি শাহমাখদুমে অগ্নিকাণ্ডের ঘটনায় আগামী ১৮ মে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। বিআইডব্লিউটিসির নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিটি এ তথ্য জনিয়েছে।

স্কুলের বারান্দা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা

মুন্সীগঞ্জে আদিবা ইসলাম (১৩) নামের ৭ম শ্রেনীর এক ছাত্রী বিদ্যালয়ের দ্বিতীয় তলার বারান্দা থেকে লাফ দিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে এ ঘটনা ঘটে।

দ্বন্দ্বে পুড়ছে মুন্সীগঞ্জ আওয়ামী লীগ

লুৎফর রহমান/ রাসেল মাহমুদ, মুন্সীগঞ্জ থেকে: দ্বন্দ্বে পুড়ছে মুন্সিগঞ্জ আওয়ামী লীগ। জেলার এক সময়ের দাপুটে নেতা জেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনকে দমিয়ে রাখতে একাট্টা জেলার সংসদ সদস্য ও অন্য নেতারা। তাদের সঙ্গে আছেন জেলার বাসিন্দা একজন কেন্দ্রীয় নেতাও। মহিউদ্দিনকে ঠেকাতে প্রয়োজনে তারা হাত মেলান বিরোধী দলের লোকজনের সঙ্গেও।

নামটা আমার টোকাই - রাহমান মনি

তুচ্ছ করে বলে সবাই
নামটা আমার টোকাই,
কাগজ কুড়াই তবু আমি
বিদ্যাপিঠে পাই যে ঠাঁই।

নামটা আমার টোকাই - রাহমান মনি

তুচ্ছ করে বলে সবাই
নামটা আমার টোকাই,
কাগজ কুড়াই তবু আমি
বিদ্যাপিঠে পাই যে ঠাঁই।

Better to shy away from risky equities markets

Maswood Alam Khan from Maryland, USA
0Fund managers and strategists are equipped with profound financial knowledge and expertise they had gathered in their schools of finance and earned through researches for years. Their forecasting practices based on their acquired knowledge and

এসইসি’র নতুন চেয়ারম্যানের বিরুদ্ধেও অনিয়মের অভিযোগ

সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান ড. মো. খায়রুল হোসেনের নিয়োগ নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। তার বিরুদ্ধে রয়েছে নানা অনিয়মের অভিযোগ। কমিশনের চেয়ারম্যান মো. জিয়াউল হক খন্দকারকেও দুর্নীতির অভিযোগে বিদায় নিতে হয়েছে।

এসইসি'র নতুন চেয়ারম্যানের বিরুদ্ধেও অনিয়মের অভিযোগ

সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান ড. মো. খায়রুল হোসেনের নিয়োগ নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। তার বিরুদ্ধে রয়েছে নানা অনিয়মের অভিযোগ। কমিশনের চেয়ারম্যান মো. জিয়াউল হক খন্দকারকেও দুর্নীতির অভিযোগে বিদায় নিতে হয়েছে।

শ্রীনগরে চেয়ারম্যান পদে ৩ জোড়া ভাইয়ের লড়াই

মুন্সীগঞ্জের শ্রীনগরের রাঢীখাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিন পরিবারে ২ জন করে ভাই চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। আজ রোববার যাচাই বাছাইয়ে প্রত্যেকটি পরিবারের ২ ভাইয়ের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। জানা গেছে, আসন্ন ইউপি নির্বাচনে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢীখাল ইউনিয়নের আপন ভাই দক্ষিণ রাঢীখাল গ্রামের

ধলেশ্বরী নদী থেকে উদ্ধার করা ৩ মৃতদেহের পরিচয় মিলেনি

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে উদ্ধার করা ৩ মৃতদেহের পরিচয় পাওয়া যায়নি। তাদের মৃত্যুর কারণও উদঘাটন করতে পারেনি পুলিশ। আজ রোববার সন্ধ্যা পর্যন্ত প্যান্ট-শার্ট পরিহিত ৩ যুবককে শনাক্ত করতে কেউ আসেনি। তবে পুলিশ তাদের পরিচয় খুঁজে বের করতে চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। অন্যদিকে ময়নাতদন্ত শেষে ওই ৩ যুবকের লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পড়ে আছে।

আস্থা ফেরানোর সব চেষ্টাই হবে: এম খায়রুল

পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা এসইসি চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে এম খায়রুল হোসেন বলেছেন, বাজার স্থিতিশীল করে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সব চেষ্টা চালাবেন তিনি।

দোহারে মাদক বিক্রেতা জেলহাজত

দোহার থেকে ১০ পুরিয়া হেরোইনসহ গ্রেফতারকৃত মাদক বিক্রেতাকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। রোববার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত পৌনে ৮টার দিকে র‌্যাব-১১ মুন্সীগঞ্জ ক্যাম্পের ডিএডি মো. জালাল উদ্দিনের নেতৃত্বে চরকুসুমহাটি গ্রামে থেকে মাদক বিক্রেতা আব্দুল খালেককে হেরোইনসহ গ্রেফতার করে। এ ঘটনায় রাতেই মামলা দায়ের করা হয়। মামলায় আজ রোববার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

নতুন এসইসি চেয়ারম্যান খায়রুল হোসেন

অধ্যাপক ড. এম খায়রুল হোসেনকে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে। আজ রোববার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার প্রধান নির্বাহি পদে ড. খায়রুল হোসেনের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগ।

WB-blessed Chinese co backs out of bidding

Padma Bridge Project
Further discrepancies in bid papers come out during review by experts
A Chinese bidder that the World Bank lobbied for has finally backed off from the $2.9 billion Padma Multipurpose Bridge project, as further discrepancies have been found in its additional bid documents.

সিরাজদিখানে সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধার বসতঘর আগুনে পুড়িয়ে দিয়েছে

মোহাম্মদ সেলিম, মুন্সিগঞ্জ থেকে: গতকাল রোববার ভোর সাঁড়ে ৫টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কয়রা গ্রামে সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধা শাহ আলীর ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় শাহ আলীর নাতি রায়হান (১৫) আহত হয়েছে। তাকে সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মোল্লাকান্দিতে ট্রাক্টরচাপায় যুবক নিহত

মুন্সীগঞ্জ ট্রাক্টরের নিচে চাপা পড়ে রাসেল বেপারী (২০) নামে ১ যুবক নিহত হয়েছে। রোববার সকালে মোল্লাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, সদরের মোল্লাকান্দি গ্রামে আজ রোববার সাড়ে ১০টার দিকে আয়নাল বেপারী ও তার ছেলে রাসেল বেপারীসহ শ্রমিকরা ট্রাক্টর দিয়ে ধানের জমি প্রস্তুত করছিল। এ সময় অসর্তকতা বসত রাসেল বেপারী ট্রাক্টরের নিচে পড়ে গেলে তার পেটের নাড়িভুড়ি বের হয়ে যায়। পরে জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

গজারিয়ায় আব্দুল হামিদ ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

শনিবার আব্দুল হামিদ ফাউন্ডেশনের উদ্যোগে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গজারিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আব্দুল হামিদ হেড পন্ডিত সাহেবের স্মৃতির উদ্দেশ্যে গজারিয়া উপজেলার স্কুল এবং মাদ্রাসার ৪০জন কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মমতাজ বেগম এমপি।

এরশাদের শাস্তির সিদ্ধান্ত সংসদের: এটর্নি জেনারেল

এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, অবৈধভাবে ক্ষমতা দখলের কারণে সাবেক স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে শাস্তি দেয়ার বিষয়টি সংসদের। সর্বোচ্চ আদালত এটি সংসদের ওপর ছেড়ে দিয়েছেন। এরশাদের সামরিক শাসনকে বৈধতাদানকারী সংবিধানের সপ্তম সংশোধনী বাতিল করে দেয়া হাইকোর্টের রায় বহাল রেখে সর্বোচ্চ আদালতের রায় ঘোষণার পর প্রতিক্রিয়া ব্যক্তকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এটর্নি জেনারেল এ কথা বলেন।

চৌগাড়ারপাড়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জ সদরের চৌগাড়ারপাড়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যুর হয়েছে। তার নাম পরশী (৩)। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, সকাল ১০টার দিকে সদর উপজেলার রামপাল ইউনিয়নের চৌগাড়ারপাড়ে একটি গ্যারেজে অটোবাইক চার্জ দেয়া হচ্ছিল। এ সময় সেখানে খেলা করতে গিয়ে মাসুদ খানের মেয়ে পরশী বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুত্রের অপরাধে পিতাকে দিগম্বর, লজ্জাস্থানে আলকাতরা

সরেজমিন - মুন্সীগঞ্জের চরাঞ্চল
লুৎফর রহমান/রাসেল মাহমুদ, মুন্সীগঞ্জের চরাঞ্চল থেকে: মুন্সীগঞ্জের চরাঞ্চলে চলছে মধ্যযুগীয় নির্মম নির্যাতন। তুচ্ছ ঘটনায় ডেকে এনে গাছে বেঁধে বিচার করা হচ্ছে বাংলাভাই স্টাইলে। ছেলে গাঁজা সেবন করায় বাবাকে উলঙ্গ করে রাস্তায় ঘোরানো হয়। ন্যাড়া করে মাথা আর লজ্জাস্থানে লাগিয়ে দেয়া হয় আলকাতরা। গলায় ঢোল ঝুলিয়ে ঘোরানো হয় পুরো গ্রাম।

শ্রীনগরে যুবলীগ ও ছাত্রলীগ নেতার নামে জিডি

মুন্সীগঞ্জের শ্রীনগরে যুবলীগ নেতা ফিরোজ ও ছাত্রলীগ নেতা মাসুদের বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। শুক্রবার রাতে জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সম্পাদক এ জিডি করেন। জানা গেছে, আসন্ন ইউপি নির্বাচনে আটপাড়া ইউনিয়নের মেম্বর প্রার্থী আইয়ুব আলী খানকে সমর্থন দিয়ে জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সম্পাদক তাপস কুমার দাস শুক্রবার সন্ধায় নির্বাচনী সভায় যোগদান করেন।

পঞ্চসারে যুবকের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জে নাসিরউদ্দিন (৩৫) নামে ১ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে সদরের বিনোদপুরস্থ একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। জানা গেছে, সদরের বিনোদপুর এলাকার মৃত আব্দুল হকের ছেলে নাসিরউদ্দিন গতকাল শনিবার বিকেলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়।

স্বপ্নে চাওয়া - রাহমান মনি

চোখ থাকবে ঘুমে আমার
মন রাখবো খুলে,
স্বপ্নে যদি আসো তুমি
বুকে নিব তুলে।