Sunday, May 15, 2011

নতুন এসইসি চেয়ারম্যান খায়রুল হোসেন

অধ্যাপক ড. এম খায়রুল হোসেনকে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে। আজ রোববার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার প্রধান নির্বাহি পদে ড. খায়রুল হোসেনের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগ।

সিরাজদিখানে সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধার বসতঘর আগুনে পুড়িয়ে দিয়েছে

মোহাম্মদ সেলিম, মুন্সিগঞ্জ থেকে: গতকাল রোববার ভোর সাঁড়ে ৫টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কয়রা গ্রামে সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধা শাহ আলীর ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় শাহ আলীর নাতি রায়হান (১৫) আহত হয়েছে। তাকে সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মোল্লাকান্দিতে ট্রাক্টরচাপায় যুবক নিহত

মুন্সীগঞ্জ ট্রাক্টরের নিচে চাপা পড়ে রাসেল বেপারী (২০) নামে ১ যুবক নিহত হয়েছে। রোববার সকালে মোল্লাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, সদরের মোল্লাকান্দি গ্রামে আজ রোববার সাড়ে ১০টার দিকে আয়নাল বেপারী ও তার ছেলে রাসেল বেপারীসহ শ্রমিকরা ট্রাক্টর দিয়ে ধানের জমি প্রস্তুত করছিল। এ সময় অসর্তকতা বসত রাসেল বেপারী ট্রাক্টরের নিচে পড়ে গেলে তার পেটের নাড়িভুড়ি বের হয়ে যায়। পরে জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

গজারিয়ায় আব্দুল হামিদ ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

শনিবার আব্দুল হামিদ ফাউন্ডেশনের উদ্যোগে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গজারিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আব্দুল হামিদ হেড পন্ডিত সাহেবের স্মৃতির উদ্দেশ্যে গজারিয়া উপজেলার স্কুল এবং মাদ্রাসার ৪০জন কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মমতাজ বেগম এমপি।

Ferry catches fire on Padma

At least 10 persons sustained injuries and the ferry services on Mawa-Kawrakandi route across the Padma river remained suspended for four hours after Ro-Ro ferry 'Shah Mokhdum' caught fire yesterday.

এরশাদের শাস্তির সিদ্ধান্ত সংসদের: এটর্নি জেনারেল

এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, অবৈধভাবে ক্ষমতা দখলের কারণে সাবেক স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে শাস্তি দেয়ার বিষয়টি সংসদের। সর্বোচ্চ আদালত এটি সংসদের ওপর ছেড়ে দিয়েছেন। এরশাদের সামরিক শাসনকে বৈধতাদানকারী সংবিধানের সপ্তম সংশোধনী বাতিল করে দেয়া হাইকোর্টের রায় বহাল রেখে সর্বোচ্চ আদালতের রায় ঘোষণার পর প্রতিক্রিয়া ব্যক্তকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এটর্নি জেনারেল এ কথা বলেন।

চৌগাড়ারপাড়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জ সদরের চৌগাড়ারপাড়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যুর হয়েছে। তার নাম পরশী (৩)। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, সকাল ১০টার দিকে সদর উপজেলার রামপাল ইউনিয়নের চৌগাড়ারপাড়ে একটি গ্যারেজে অটোবাইক চার্জ দেয়া হচ্ছিল। এ সময় সেখানে খেলা করতে গিয়ে মাসুদ খানের মেয়ে পরশী বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুত্রের অপরাধে পিতাকে দিগম্বর, লজ্জাস্থানে আলকাতরা

সরেজমিন - মুন্সীগঞ্জের চরাঞ্চল
লুৎফর রহমান/রাসেল মাহমুদ, মুন্সীগঞ্জের চরাঞ্চল থেকে: মুন্সীগঞ্জের চরাঞ্চলে চলছে মধ্যযুগীয় নির্মম নির্যাতন। তুচ্ছ ঘটনায় ডেকে এনে গাছে বেঁধে বিচার করা হচ্ছে বাংলাভাই স্টাইলে। ছেলে গাঁজা সেবন করায় বাবাকে উলঙ্গ করে রাস্তায় ঘোরানো হয়। ন্যাড়া করে মাথা আর লজ্জাস্থানে লাগিয়ে দেয়া হয় আলকাতরা। গলায় ঢোল ঝুলিয়ে ঘোরানো হয় পুরো গ্রাম।

শ্রীনগরে যুবলীগ ও ছাত্রলীগ নেতার নামে জিডি

মুন্সীগঞ্জের শ্রীনগরে যুবলীগ নেতা ফিরোজ ও ছাত্রলীগ নেতা মাসুদের বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। শুক্রবার রাতে জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সম্পাদক এ জিডি করেন। জানা গেছে, আসন্ন ইউপি নির্বাচনে আটপাড়া ইউনিয়নের মেম্বর প্রার্থী আইয়ুব আলী খানকে সমর্থন দিয়ে জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সম্পাদক তাপস কুমার দাস শুক্রবার সন্ধায় নির্বাচনী সভায় যোগদান করেন।

পঞ্চসারে যুবকের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জে নাসিরউদ্দিন (৩৫) নামে ১ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে সদরের বিনোদপুরস্থ একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। জানা গেছে, সদরের বিনোদপুর এলাকার মৃত আব্দুল হকের ছেলে নাসিরউদ্দিন গতকাল শনিবার বিকেলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়।

স্বপ্নে চাওয়া - রাহমান মনি

চোখ থাকবে ঘুমে আমার
মন রাখবো খুলে,
স্বপ্নে যদি আসো তুমি
বুকে নিব তুলে।

শিক্ষার অগ্রযাত্রা ও দেশের অগ্রগতি এক সূত্রে গাঁথা: শামসুল ইসলাম

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম বলেছেন, শিক্ষার অগ্রযাত্রা ও দেশের অগ্রগতি এক সূত্রে গাঁথা। শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, অভিভাবকদের সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হয়। আজ শনিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল এনবিএম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে

শিক্ষার অগ্রযাত্রা ও দেশের অগ্রগতি এক সূত্রে গাঁথা: শামসুল ইসলাম

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম বলেছেন, শিক্ষার অগ্রযাত্রা ও দেশের অগ্রগতি এক সূত্রে গাঁথা। শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, অভিভাবকদের সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হয়। আজ শনিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল এনবিএম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে

লৌহজংয়ে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলা পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এ বৃত্তি প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমীন এমিলি এমপি। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজুল আলম ফুকুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফকির মো. আ. হামিদ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার কবীর, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির হোসেন প্রমুখ।

শ্রীনগরে হিন্দু, বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের যুগ্ম-সম্পাদক প্রহৃত

মুন্সীগঞ্জের শ্রীনগরে জেলা হিন্দু, বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের যুগ্ম-সম্পাদক তাপস কুমার দাসকে মারধর করেছে যুবলীগ ও ছাত্রলীগের নেতারা। শুক্রবার রাতে উপজেলার আটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, আসন্ন ইউপি নির্বাচনে শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আইয়ুব আলী খানকে সমর্থন দিয়ে জেলা হিন্দু, বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের যুগ্ম-সম্পাদক তাপস কুমার দাস শুক্রবার সন্ধ্যায় নির্বাচনী সভায় যোগদান করেন।

খোকাকে আহবায়ক করে ঢাকা মহানগর কমিটি অনুমোদন

অবশেষে সাদেক হোসেন খোকাকে আহবায়ক করেই ঢাকা মহানগর কমিটি ঘোষণা করতে যাচ্ছে প্রধান বিরোধী দল বিএনপি। খুব শিগগিরই ঢাকা মহানগরের নতুন এ কমিটি ঘোষণা করা হতে পারে বলে দলের একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকা মহানগর কমিটি অনুমোদন করে গেছেন।

3 bodies found in Dhaleswari

Police recovered bodies of three unidentified people from the Dhaleswari river in Munshiganj Sadar upazila Saturday morning. Munshiganj Addition Superintendent of Police (ASP) Saiful Islam said locals saw the bodies floating in the river and informed police in the morning.

ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত ৩ ব্যক্তির লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত ৩ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে শহরের নয়াগাঁও পূর্বপাড়া এলাকা থেকে লাশগুলো উদ্ধার করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম শীর্ষ নিউজ ডটকমকে জানান, সকাল ১০টার দিকে ধলেশ্বরী নদীর মুন্সীগঞ্জ প্রান্তে নদীতে তিনটি লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসী সদর থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে। লাশগুলো বালিবাহী বাল্কহেড জাহাজের অথবা ট্রলারের শ্রমিকদের বলে ধারণা করা হচ্ছে।

মুক্তারপুরে প্রেমিকের সঙ্গে পুলিশের হাতাহাতি, পুলিশ আহত

মুন্সীগঞ্জের মুক্তারপুরে এক যুবকের সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় মুক্তারপুর সেতুর পূর্ব প্রান্তে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় থেকে যুবক আলাউদ্দিন তার প্রেমিকা রিয়া আক্তারকে নিয়ে মুক্তারপুর সেতু এলাকায় বেড়াতে আসে। এ সময় টহলরত পুলিশ তাদের আটক করতে উদ্যত হলে পুলিশের সঙ্গে আলাউদ্দিনের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়।

বিকল্প শক্তির উত্থানের সুযোগ তৈরি হয়েছে: বি. চৌধুরী

দেশের বর্তমান রাজনৈতিক অবস্থায় বিকল্প শক্তির উত্থানের সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশ এর প্রেসিডেন্ট প্রফেসর ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরী (বি. চৌধুরী)।

জাটকা নিধন থামাতে হবে

অলিউর রহমান ফিরোজ
মৎস্য কর্মকর্তাদের নজরদারির অভাব, জাটকা ধরার কারেন্ট জালের সহজলভ্যতা, প্রকাশ্যে বেচা-বিক্রি করলেও আইন প্রয়োগে শিথিলতা প্রদর্শনের কারণে জাটকা নিধনযজ্ঞ বন্ধ প্রকল্প কার্যত ব্যর্থতায় পর্যবসিত হতে বসেছে। জাটকা রক্ষায় সরকারিভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করলেও জাটকা নিধনযজ্ঞ লোভী শিকারিদের প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না।

শ্রীনগরে নির্বাচনী গণসংযোগের সময় মন্ত্রণালয়ের ২টি গাড়ি আটক

মুন্সীগঞ্জের শ্রীনগরে যোগাযোগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে চড়ে নির্বাচনী গণসংযোগ করার সময় পুলিশ দু'টি গাড়ি আটক করেছে। শুক্রবার বিকেলে উপজেলার কুকুটিয়া থেকে গাড়ি দু'টি আটক করে পুলিশ। এ নিয়ে কুকুটিয়া এলাকায় বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী মোতালেব হাওলাদার ও আ'লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবীরের সমর্থিত কর্মীদের

লৌহজং-বিক্রমপুর প্রেসক্লাবের কমিটি গঠন

মুন্সীগঞ্জের লৌহজং-বিক্রমপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার হলদিয়া এলাকাস্থ প্রেসক্লাব প্রাঙ্গণে নির্বাচনী সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। জানা গেছে, লৌহজং-বিক্রমপুর প্রেসক্লাবের সকল সদস্যের সম্মতিতে ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন করা হয়েছে। আজ সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত আলোচনার মধ্য দিয়ে কমিটি গঠনে সকল সদস্য ঐকমত্যে পৌঁছে।

মুন্সীগঞ্জে ভাতিজার দা’র কোপে চাচা আহত

মুন্সীগঞ্জ শহরের রন্‌ছ মিজিবাড়ি এলাকায় ভাতিজার দা’র কোপে চাচা আসলাম মিজি (৪২) গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীনগরে হিন্দু, বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের যুগ্ম-সম্পাদক প্রহৃত

মুন্সীগঞ্জের শ্রীনগরে জেলা হিন্দু, বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের যুগ্ম-সম্পাদক তাপস কুমার দাসকে মারধর করেছে যুবলীগ ও ছাত্রলীগের নেতারা। শুক্রবার রাতে উপজেলার আটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, আসন্ন ইউপি নির্বাচনে শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আইয়ুব আলী খানকে সমর্থন দিয়ে জেলা হিন্দু, বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের যুগ্ম-সম্পাদক তাপস কুমার দাস শুক্রবার সন্ধ্যায় নির্বাচনী সভায় যোগদান করেন।